সাধারণ লাইব্রেরি - ছক#
ছক সম্পর্কিত বেশ কিছু সাধারণ কাজ এই উৎসের মধ্যে বর্তমান। এই উৎসটি কোনো স্ক্রিপ্টে এইভাবে আনতে হয় -
আনয়ন ছক "ছক"
সাধারণ কাজসমূহ#
ছক.বর্তমান(ছকের_নাম, সূচক)#
এই কাজটি যাচাই করে সূচক কি ছকের_নাম -এর মধ্যে বর্তমান। যদি বর্তমান থাকে তাহলে সত্যি ফেরত দেয় নাহলে মিথ্যা।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ছকের_নাম | ছক | যে ছকে সূচকটি খোঁজা হবে |
| সূচক | যেকোনো রাশি | যে সূচকটি খোঁজা হবে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সত্যমান | - |
উদাহরণ#
ধরি একটি ছক আছেঃ
ধরি তথ্য = { "দিন" : "রবিবার", "মাস" : "বৈশাখ", "খ্রিস্টাব্দ" : ২০২৬ }
এই উপাদানের মধ্যে তিনটি উপাদান আছে, এবার যদি আমরা জানতে চাই এই ছকের মধ্যে কি “দিন” নামের কোনো উপাদান আছে তখন এই কাজটি ব্যবহার করবোঃ
ছক.বর্তমান(তথ্য, "দিন")
এই রাশিমালার মান হবে সত্যি কারণ দিন নামের একটি সূচক এর মধ্যে আছে। আবার যদি আমরা জানার চেষ্টা করি সময় নামের কোনো সূচক আছে কি না, তখন এইভাবে লিখব
ছক.বর্তমান(তথ্য, "সময়")
এইবার কিন্তু এই রাশিমালার মান হবে মিথ্যা। কারণ উপরোক্ত তথ্য নামের ছকে সময় বলে কোনো সূচক নেই।
ছক.সূচকগুলি(ছকের_নাম)#
এই কাজটি ছকের_নাম এর মধ্যে অবস্থিত সমস্ত সূচকগুলি একটি তালিকা হিসাবে ফেরত দেয়।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ছকের_নাম | ছক | যে ছকের সূচকগুলি থেকে তালিকা তৈরি হবে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| তালিকা | - |
উদাহরণ#
ধরি একটি ছক আছেঃ
ধরি তথ্য = { "দিন" : "রবিবার", "মাস" : "বৈশাখ", "খ্রিস্টাব্দ" : ২০২৬ }
এবার যদি এই ছকের সূচকগুলি তালিকা হিসাবে পেতে চাই তাহলে এইভাবে কাজটি ব্যবহার করবো
ছক.সূচকগুলি(তথ্য)
এই রাশিমালার মান হবে
[দিন, মাস, খ্রিস্টাব্দ]
ছক.মানগুলি(ছকের_নাম)#
এই কাজটি ছকের_নাম এর মধ্যে অবস্থিত সমস্ত মানগুলি একটি তালিকা হিসাবে ফেরত দেয়।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ছকের_নাম | ছক | যে ছকের মানগুলি থেকে তালিকা তৈরি হবে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| তালিকা | - |
উদাহরণ#
ধরি একটি ছক আছেঃ
ধরি তথ্য = { "দিন" : "রবিবার", "মাস" : "বৈশাখ", "খ্রিস্টাব্দ" : ২০২৬ }
এবার যদি এই ছকের মানগুলি তালিকা হিসাবে পেতে চাই তাহলে এইভাবে কাজটি ব্যবহার করবো
ছক.মানগুলি(তথ্য)
এই রাশিমালার মান হবে
[রবিবার, বৈশাখ, 2026]
ছক.বিয়োগ(ছকের_নাম, সূচক)#
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ছকের_নাম | ছক | যে ছক থেকে সূচকটি মুছে ফেলা হবে |
| সূচক | যেকোনো রাশি | যে সূচকটির সূচক-মান যুগল মুছে ফেলা হবে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| যেকোনো রাশি | যে সূচকটি মুছে ফেলা হল তার মান |
এই কাজটি ছকের_নাম থেকে সূচক -এর সূচক : মান যুগলটি ছক থেকে মুছে ফেলে, এবং মুছে যাওয়া সূচকের মানটি ফেরত দেয়। যদি ছকের মধ্যে প্রদত্ত সূচক বর্তমান না থাকে তাহলে গোলযোগ দেখাবে।
উদাহরণ#
ধরি একটি ছক আছেঃ
ধরি তথ্য = { "দিন" : "রবিবার", "মাস" : "বৈশাখ", "খ্রিস্টাব্দ" : ২০২৬ }
এবার যদি এই ছক থেকে খ্রিস্টাব্দের সূচক:মান যুগলটি বাদ দিতে চাই তাহলে এইভাবে কাজটি ব্যবহার করবোঃ
ছক.বিয়োগ(তথ্য, "খ্রিস্টাব্দ")
এরপর যদি এই তথ্য ছকটি দেখার চেষ্টা করি তাহলে এইরকম দেখতে পাবো
?তথ্য
এটা চালালে দেখাবেঃ
{দিন : রবিবার, মাস : বৈশাখ}