সাধারণ লাইব্রেরি - গণিত#
পঙক্তির সাধারণ উৎস গণিত -এর মধ্যে কিছু অতিপরিচিত গণিত সংক্রান্ত কাজ এবং ধ্রুবক আছে। এই উৎসটি ব্যবহার করার জন্য প্রথমে এটিকে স্ক্রিপ্টের মধ্যে আনতে হবে।
আনয়ন গণিত "গণিত"
ধ্রুবকসমূহ#
গণিত.পাই#
এই ধ্রুবকটি পাই (\( \pi \)) -এর নির্দিষ্ট মান ফেরত দেয় যা হল ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯৩।
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.পাই // ফলাফলঃ ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯৩
গণিত.ই#
এই ধ্রুবকটি অয়লারের সংখ্যা (\( e \)) -এর একটি নির্দিষ্ট মান ফেরত দেয় যা হল ২.৭১৮২৮১৮২৮৪৫৯০৪৫।
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.ই // ফলাফলঃ ২.৭১৮২৮১৮২৮৪৫৯০৪৫
সাধারণ কাজসমূহ#
গণিত.বর্গমূল(ক)#
এই কাজটি ক এর বর্গমূলের মান ফেরত দেয়।
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( \sqrt{ক} \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.বর্গমূল(২৫) // ফলাফলঃ ৫
?গণিত.বর্গমূল(১০) // ফলাফলঃ ৩.১৬২২৭৭৬৬০১৬৮৩৭৯৫
?গণিত.বর্গমূল(৯৮০১) // ফলাফলঃ ৯৯
গণিত.লগদশ(ক)#
এই কাজটি ক এর সাধারণ লগারিদমের মান ফেরত দেয় অর্থাৎ লগের বেস ১০ ধরে ক এর মান।
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( \log_{10}(ক) \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.লগদশ(১০) // ফলাফলঃ ১
?গণিত.লগদশ(১০০) // ফলাফলঃ ২
?গণিত.লগদশ(১০০০) // ফলাফলঃ ৩
?গণিত.লগদশ(৫০) // ফলাফলঃ ১.৬৯৮৯৭০০০৪৩৩৬০১৮৭
গণিত.লগ(ক)#
এই কাজটি ক এর স্বাভাবিক লগারিদমের মান ফেরত দেয় অর্থাৎ লগের বেস e ধরে ক এর মান।
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( \log_e(ক) \) বা \( \ln(ক) \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.লগ(১) // ফলাফলঃ ০
?গণিত.লগ(গণিত.ই) // ফলাফলঃ ১
গণিত.লগবেস(বেস, ক)#
এই কাজটি লগারিদমের বেস ‘বেস’ (প্রথম প্রেরণমান) ধরে ক এর মান ফেরত দেয়।
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( \log_{বেস}(ক) \)
অর্থাৎ যদি, গণিত.লগবেস(৫, ১০) হয় তাহলে এর অর্থ \( \log_{৫}(১০) \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| বেস | সংখ্যা | - |
| ক | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.লগবেস(১০, ১০০০০) // ফলাফলঃ ৪
?গণিত.লগবেস(২, ৮) // ফলাফলঃ ৩
?গণিত.লগবেস(৫, ২৫) // ফলাফলঃ ২
গণিত.গসাগু(ক, খ)#
এই কাজটি ক এবং খ এর গসাগু -এর মান ফেরত দেয়।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| খ | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.গসাগু(১০০, ২৫) // ফলাফলঃ ২৫
?গণিত.গসাগু(২, ১০০) // ফলাফলঃ ২
?গণিত.গসাগু(১২, ১৮) // ফলাফলঃ ৬
গণিত.লসাগু(ক, খ)#
এই কাজটি ক এবং খ এর লসাগু -এর মান ফেরত দেয়।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| খ | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.লসাগু(১২, ১৩) // ফলাফলঃ ১৫৬
?গণিত.লসাগু(১০, ৫) // ফলাফলঃ ১০
?গণিত.লসাগু(৩, ৫) // ফলাফলঃ ১৫
গণিত.সাইন(ক)#
এই কাজটি ক ডিগ্রির সাইন -এর মান ফেরত দেয়
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( \sin(ক) \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | ক -এর মান ডিগ্রিতে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.সাইন(৯০) // ফলাফলঃ ১
?গণিত.সাইন(২৭০) // ফলাফলঃ -১
গণিত.কস(ক)#
এই কাজটি ক ডিগ্রির কসাইন -এর মান ফেরত দেয়
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( \cos(ক) \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | ক -এর মান ডিগ্রিতে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.কস(০) // ফলাফলঃ ১
?গণিত.কস(৬০) // ফলাফলঃ ০.৫
গণিত.ট্যান(ক)#
এই কাজটি ক ডিগ্রির ট্যানগেন্ট -এর মান ফেরত দেয়
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( \tan(ক) \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | ক -এর মান ডিগ্রিতে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.ট্যান(০) // ফলাফলঃ ০
?গণিত.ট্যান(৩৬০) // ফলাফলঃ ০
গণিত.ডিগ্রি(ক)#
এই কাজটি ‘ক’ রেডিয়ান এর মান ডিগ্রি হিসাবে ফেরত দেয়।
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( ক \times \frac{180^\circ}{\pi} \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | ক -এর মান রেডিয়ানে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.ডিগ্রি(গণিত.পাই) // ফলাফলঃ ১৮০
?গণিত.ডিগ্রি(গণিত.পাই / ২) // ফলাফলঃ ৯০
গণিত.রেডিয়ান(ক)#
এই কাজটি ‘ক’ ডিগ্রির মান রেডিয়ান হিসাবে ফেরত দেয়।
গাণিতিক সমীকরণঃ উত্তর = \( ক \times \frac{\pi}{180^\circ} \)
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | ক -এর মান ডিগ্রিতে |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.রেডিয়ান(৯০) // ফলাফলঃ ১.৫৭০৭৯৬৩২৬৭৯৪৮৯৬৬
?গণিত.রেডিয়ান(১৮০) // ফলাফলঃ ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯৩
গণিত.সংখ্যা(ক)#
এই কাজটি কথারাশি ‘ক’ কে সংখ্যায় রূপান্তরিত করে তার মান ফেরত দেয়। যদি কথারাশির মধ্যে অবৈধ চিহ্ন থাকে তাহলে গোলযোগ দেখাবে।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | কথারাশি | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.সংখ্যা("৯৯99") // ফলাফলঃ ৯৯৯৯
?গণিত.সংখ্যা("৯৯99.১২৩৪৫") // ফলাফলঃ ৯৯৯৯.১২৩৪৫
?গণিত.সংখ্যা("-১০০.৫") // ফলাফলঃ -১০০.৫
?গণিত.সংখ্যা("১০০১.১") // ফলাফলঃ ১০০১.১
গণিত.পরম(ক)#
এই কাজটি ক -এর পরম মান ফেরত দেয়। অর্থাৎ ক এর মান ঋণাত্মক হলেও ধনাত্মক মান ফেরত দেবে।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.পরম(১০০) // ফলাফলঃ ১০০
?গণিত.পরম(-১০০) // ফলাফলঃ ১০০
?গণিত.পরম(০.৫) // ফলাফলঃ ০.৫
?গণিত.পরম(-০.৫) // ফলাফলঃ ০.৫
গণিত.নিকটতম(ক)#
এটি ক -এর নিকটতম পূর্ণসংখ্যা ফেরত দেয়। যদি সংখ্যাটি ঠিক মাঝামাঝি (যেমনঃ ০.৫) থাকে তাহলে সংখ্যারেখার হিসাবে শূন্যের থেকে দূরের সংখ্যাটি ফেরত দেবে।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
বিঃদ্রঃ এই কাজটি অন্যান্য প্রোগ্রামিং ভাষাতে থাকা round(ক) কাজের সমতুল্য।
উদাহরণ#
যদি ক এর মান হয় ১.৫ তাহলে এই কাজ উত্তর দেবে ২। আবার যদি ক এর মান ১.৪ হয় তাহলে এই কাজ উত্তর দেবে ১। কয়েকটি উদাহরণ হলঃ
আনয়ন গণিত "গণিত"
?গণিত.নিকটতম(৩.১৪) // ফলাফলঃ ৩ (কারণ প্রেরণমান অর্থাৎ ৩.১৪, ৩ -এর বেশি কাছে)
?গণিত.নিকটতম(১.৫) // ফলাফলঃ ২
?গণিত.নিকটতম(-১.৫) // ফলাফলঃ -২
?গণিত.নিকটতম(১০.৯৯) // ফলাফলঃ ১১
?গণিত.নিকটতম(১০.০১) // ফলাফলঃ ১০
গণিত.নিকট_ছোট(ক)#
এই কাজটি ক এর সমান বা তার থেকে ছোট নিকটতম পূর্ণসংখ্যা ফেরত দেয়। অর্থাৎ ক এর দশমিকের পরের অংশ বাদ দিয়ে সংখ্যাটি নীচের দিকে নামিয়ে আনে বা সংখ্যারেখার বাম দিকে নিয়ে যায়।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
বিঃদ্রঃ এই কাজটি অন্যান্য প্রোগ্রামিং ভাষাতে থাকা floor(ক) কাজের সমতুল্য।
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.নিকট_ছোট(৩.৯৯) // ফলাফলঃ ৩ (কারণ প্রেরণমান অর্থাৎ ৩.৯৯, ৪ -এর বেশি কাছে হলেও এই কাজের উত্তর সবসময় ক এর সমান বা তার থেকে ছোট হবে)
?গণিত.নিকট_ছোট(১.৫) // ফলাফলঃ ১
?গণিত.নিকট_ছোট(-১.৫) // ফলাফলঃ -২ (কারণ -২ হল -১.৫ -এর থেকে ছোট)
?গণিত.নিকট_ছোট(১০.৯৯) // ফলাফলঃ ১০
?গণিত.নিকট_ছোট(১০.০১) // ফলাফলঃ ১০
গণিত.নিকট_বড়(ক)#
এই কাজটি ক এর সমান বা তার থেকে বড় নিকটতম পূর্ণসংখ্যা ফেরত দেয়। অর্থাৎ ক এর দশমিকের পরের অংশ বাদ দিয়ে সংখ্যাটি উপরের দিকে উঠিয়ে দেয় বা সংখ্যারেখার ডান দিকে নিয়ে যায়।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
বিঃদ্রঃ এই কাজটি অন্যান্য প্রোগ্রামিং ভাষাতে থাকা ceil(ক) কাজের সমতুল্য।
উদাহরণ#
আনয়ন গণিত "গণিত"
?গণিত.নিকট_বড়(৩.০১) // ফলাফলঃ ৪ (কারণ প্রেরণমান অর্থাৎ ৩.০১, ৩ -এর নিকটতম হলেও এই কাজের উত্তর সবসময় ক এর সমান বা তার থেকে বড় হবে)
?গণিত.নিকট_বড়(১.৫) // ফলাফলঃ ২
?গণিত.নিকট_বড়(-১.৫) // ফলাফলঃ -১ (কারণ -১ হল -১.৫ -এর থেকে বড়)
?গণিত.নিকট_বড়(১০.৯৯) // ফলাফলঃ ১১
?গণিত.নিকট_বড়(১০.০১) // ফলাফলঃ ১১
গণিত.এলোমেলো(ক, খ)#
এই কাজটি ক থেকে খ এর মধ্যে যেকোনো একটি এলোমেলো দশমিক সংখ্যা ফেরত দেয়।
যেহেতু এটি ভিন্ন ভিন্ন এলোমেলো সংখ্যা ফেরত দেয় তাই একই স্ক্রিপ্ট একাধিকবার চালালে ভিন্ন ভিন্ন মান ফেরত দিতে পারে। তবে এমন হতেই পারে কাকতালীয়ভাবে একই সংখ্যা বারবার ফেরত আসতে পারে।
| প্রেরণমান | ধরন | বিবরণ |
|---|---|---|
| ক | সংখ্যা | - |
| খ | সংখ্যা | - |
| ফেরতমানের ধরন | বিবরণ |
|---|---|
| সংখ্যা | - |
বিঃদ্রঃ এই কাজের দেওয়া মান দশমিক সংখ্যায় হবে, পূর্ণসংখ্যায় মান পাওয়ার জন্য
গণিত.নিকটতম(ক)বাগণিত.নিকট_ছোট(ক)কিংবাগণিত.নিকট_বড়(ক)ব্যবহার করা যেতে পারে।
উদাহরণ#
এই স্ক্রিপ্টটি চালালে প্রতিবার ভিন্ন ভিন্ন মান দেখাবে।
আনয়ন গণিত "গণিত"
?গণিত.এলোমেলো(১, ১০) // ১ থেকে ১০ এর মধ্যে (প্রতিবারই দশমিক সংখ্যা হবে)
?গণিত.এলোমেলো(০, ১) // ০ থেকে ১ এর মধ্যে (প্রতিবারই দশমিক সংখ্যা হবে)
পূর্ণসংখ্যায় উত্তর পাওয়ার জন্য গণিত.নিকটতম(ক) কাজটি ব্যবহার করা যেতে পারে
আনয়ন গণিত "গণিত"
?গণিত.নিকটতম(গণিত.এলোমেলো(১, ১০))
?গণিত.নিকটতম(গণিত.এলোমেলো(৫, ৫৫))