সাধারণ লাইব্রেরি - কথা#

পঙক্তির সাধারণ লাইব্রেরির মধ্যে বর্তমান কথা লাইব্রেরিতে বেশ কয়েকটি কাজ আছে যাদের দ্বারা কথারাশি নিয়ে বিভিন্ন কাজ করা যায়।

আনয়ন কথা "কথা"

কথা.সূচক(, সূচক)#

এই কাজটি কথারাশি একটি নির্দিষ্ট অবস্থানের (সূচক অবস্থান) গ্রাফিম বা অক্ষর ফেরত দেয়।

প্রেরণমান ধরন বিবরণ
কথারাশি মূল কথারাশি যেখান থেকে অক্ষর খোঁজা হবে
সূচক সংখ্যা (ধনাত্মক পূর্ণসংখ্যা) অক্ষরের সূচক
ফেরতমানের ধরন বিবরণ
কথারাশি সূচক অবস্থানে থাকা অক্ষর
উদাহরণ#
আনয়ন কথা "কথা"

ধরি শব্দ = "পলাশ"

?কথা.সূচক(শব্দ, ০)  // ফলাফলঃ প
?কথা.সূচক(শব্দ, ১)  // ফলাফলঃ লা
?কথা.সূচক(শব্দ, ২)  // ফলাফলঃ শ

কথা.ভাগ(, বিভাজক)#

এই কাজ একটি কথারাশি কে বিভাজক কথারাশির দ্বারা ভাগ করে একটি কথারাশিযুক্ত তালিকা ফেরত দেয়।

প্রেরণমান ধরন বিবরণ
কথারাশি মূল কথারাশি যেটিকে ভাগ করা হবে
বিভাজক কথারাশি কথারাশি যা দিয়ে কথারাশিকে ভাগ করা হবে
ফেরতমানের ধরন বিবরণ
তালিকা এক বা একাধিক কথারাশি বিশিষ্ট তালিকা
উদাহরণ#
আনয়ন কথা "কথা"

ধরি বাক্য = "পঙক্তি,প্রোগ্রামিং,ভাষা"
ধরি বিভাজিত_বাক্য = কথা.ভাগ(বাক্য, ",")

?বিভাজিত_বাক্য[০]   // ফলাফলঃ পঙক্তি
?বিভাজিত_বাক্য[১]   // ফলাফলঃ প্রোগ্রামিং
?বিভাজিত_বাক্য[২]   // ফলাফলঃ ভাষা

কথা.পরিবর্তন(মান)#

এই কাজ মান প্রেরণমানে দেওয়া যেকোনো ধরনের রাশিকে কথারাশিতে পরিবর্তন করে ফেরত দেয়।

প্রেরণমান ধরন বিবরণ
মান যেকোনো রাশি যে রাশিকে কথারাশিতে পরিবর্তিত করা হবে
ফেরতমানের ধরন বিবরণ
কথারাশি মান -এর কথারাশিতে পরিবর্তিত রূপ
উদাহরণ#
আনয়ন কথা "কথা"

ধরি রাশি_মান = ১০১
ধরি কথা_মান = কথা.পরিবর্তন(রাশি_মান)

?প্রকার(রাশি_মান)         // ফলাফলঃ সংখ্যা
?প্রকার(কথা_মান)         // ফলাফলঃ কথারাশি
?রাশি_মান == কথা_মান     // ফলাফলঃ মিথ্যা
?কথা_মান              // ফলাফলঃ ১০১

রাশি_মান = [১,২,৩]
কথা_মান = কথা.পরিবর্তন(রাশি_মান)

?প্রকার(রাশি_মান)         // ফলাফলঃ তালিকা
?প্রকার(কথা_মান)         // ফলাফলঃ কথারাশি
?রাশি_মান == কথা_মান     // ফলাফলঃ মিথ্যা
?কথা_মান              // ফলাফলঃ [১, ২, ৩]

কাজ একটি_কাজ()
    ফেরাও সত্যি
শেষ

কথা_মান = কথা.পরিবর্তন(একটি_কাজ)

?প্রকার(একটি_কাজ)        // ফলাফলঃ কাজ
?প্রকার(কথা_মান)         // ফলাফলঃ কথারাশি
?কথা_মান              // ফলাফলঃ <কাজ 'একটি_কাজ'>