সংখ্যা#
পঙক্তি প্রোগ্রামিং ভাষা সহ সব প্রোগ্রামিং ভাষাতেই সংখ্যা একটি গুরুত্বপূর্ণ অংশ। পঙক্তিতে বাংলা, ইংরেজি এবং দুটির মিশ্রণেও সংখ্যাগুলি লেখা যায়।
১২৩.৪৫
123.45
১২৩.45
123.৪৫
1২3.৪5
উপরের উদাহরণে দেখানো সব সংখ্যাগুলিই পঙক্তিতে বৈধ।
সংখ্যাগুলির মধ্যে যোগ, বিয়োগ, গুন, ভাগ, এবং ঘাত গণনা করা যায়। উদাহরণঃ
যোগ#
১০০ + ২০০ // উত্তরঃ ৩০০
১২৩.৪৫৬ + ১.০০১ // উত্তরঃ ১২৪.৪৫৭
বিয়োগ#
১০০ - ২০০ // উত্তরঃ -১০০
১২৩.৪৫৬ - ১.০০১ // উত্তরঃ ১২২.৪৫৫
গুন#
গুন করার জন্য * এই চিহ্নটি ব্যবহার করা হয়। কিবোর্ডে এটি সহজেই খুঁজে পাবে।
১০০ * ২০০ // উত্তরঃ ২০০০০
১২৩.৪৫৬ * ১.০০১ // উত্তরঃ ১২৩.৫৭৯৪৫৬
ভাগ#
ভাগ করার জন্য / চিহ্নটি ব্যবহার করা হয়।
১০০ / ২০০ // উত্তরঃ ০.৫
১২৩.৪৫৬ / ১.০০১ // উত্তরঃ ১২৩.৩৩২৬৫৭
ঘাত#
\( ক^খ \) = ক ** খ
২ ** ৩ // উত্তরঃ ৮