সাধারণ উৎস - তালিকা#

তালিকা সম্পর্কিত বেশ কিছু সাধারণ কাজ এই উৎসের মধ্যে বর্তমান। এই উৎসটি কোনো স্ক্রিপ্টে এইভাবে আনতে হয় -

আনয়ন তালিকা "তালিকা"

সাধারণ কাজসমূহ#

তালিকা.বর্তমান(তালিকার_নাম, উপাদান)#

যদি উপাদানটি তালিকার মধ্যে বর্তমান থাকে, তাহলে এই কাজটি সত্যি ফেরত দেয় নাহলে মিথ্যা ফেরত দেয়।

  • তালিকার_নাম একটি তালিকা হবে
  • সূচক যে কোনো রাশি হবে
উদাহরণ#
আনয়ন তালিকা "তালিকা"
ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
তালিকা.বর্তমান(ফলের_তালিকা, "বেগুন") // মিথ্যা
তালিকা.বর্তমান(ফলের_তালিকা, "আপেল") // সত্যি

তালিকা.সংযোগ(তালিকার_নাম, সূচক, উপাদান)#

তালিকাতে সূচক স্থানে উপাদানকে যোগ করে এবং তালিকার নতুন আয়তন ফেরত দেয়।

  • তালিকার_নাম একটি তালিকা হবে
  • সূচক একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হবে
  • উপাদান যে কোনো রাশি হবে
উদাহরণ#

যদি একটি তালিকা থাকে

ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আনারস"]

এখানে আম-এর সূচক হচ্ছে ০, জাম-এর সূচক ১ এবং আনারস-এর সূচক হচ্ছে ২। এবার যদি আমরা ৩ নং অবস্থান অর্থাৎ ২ নং সুচকে আপেল কে ঢোকাতে চাই তাহলে আমরা এই সংযোগ(...) কাজটি ব্যবহার করবো।

তালিকা.সংযোগ(ফলের_তালিকা, ২, "আপেল")

এটি করলে ফলের_তালিকা কিছুটা এইরকম দেখতে হবে

[আম, জাম, আপেল, আনারস]

তালিকা.সূচক(তালিকার_নাম, উপাদান)#

  • তালিকার_নাম একটি তালিকা হবে
  • উপাদান যে কোনো রাশি হবে

তালিকার মধ্যে যদি উপাদান বর্তমান থাকে তাহলে তার সূচক ফেরত দেয় আর নাহলে -১ ফেরত দেয়।

উদাহরণ#

আমাদের ফলের তালিকায় যদি আমরা আনারস -এর সূচক জানতে চাই, তাহলে এই কাজটি ব্যবহার করবো।

ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
?তালিকা.সূচক(ফলের_তালিকা, "আনারস")

এটি চালালে উত্তর দেখাবে ৩ কারণ, আনারস ৪নং স্থানে অর্থাৎ ৩নং সুচকে অবস্থিত।

তালিকা.বিয়োগ(তালিকার_নাম, সূচক)#

  • তালিকার_নাম একটি তালিকা হবে
  • সূচক একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হবে তালিকার মধ্যে থেকে প্রদত্ত সুচকে থাকা উপাদানটি তালিকা থেকে বাদ দিয়ে সেটি ফেরত দেয়।
উদাহরণ#

আমাদের ফলের তালিকায় আমরা ভুল করে ফলের নামের সাথে একটি ফুলের নাম লিখে ফেলেছি।

ধরি ফলের_তালিকা = ["আম", "গোলাপ", "জাম", "আপেল", "আনারস"]

আমাদের এই তালিকা থেকে “গোলাপ” উপাদনটি তালিকা থেকে মুছে ফেলার জন্য আমার এই বিয়োগ(...) কাজটি ব্যবহার করবো। এই তালিকায় গোলাপ আছে দ্বিতীয় স্থানে অর্থাৎ ১ নং সূচকে। তাই আমরা এইভাবে কাজটি ব্যবহার করবোঃ

তালিকা.বিয়োগ(ফলের_তালিকা, ১)

এবার যদি আমরা তালিকা দেখি তাহলে দেখবো তার বর্তমান অবস্থা কিছুটা এইরকম

[আম, জাম, আপেল, আনারস]

এই কাজটি বাদ হওয়া উপাদানটি ফেরত দেয়, তাই যদি আমরা এইভাবে লিখতাম, তাহলে বাদ চলরাশির মান হতো গোলাপ

ধরি বাদ = তালিকা.বিয়োগ(ফলের_তালিকা, ১)

তালিকা.শেষবাদ(তালিকার_নাম)#

  • তালিকার_নাম একটি তালিকা হবে

এই কাজটি তালিকার একেবারে শেষের উপাদানটি মুছে দিয়ে সেই মুছে যাওয়া উপাদানটি ফেরত দেয়।

উদাহরণ#

আমাদের ফলের তালিকার শেষ মানটি বাদ দেওয়ার জন্য এই কাজটি ব্যবহার করবোঃ

ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
তালিকা.শেষবাদ(ফলের_তালিকা)

এরপর ফলের_তালিকার বর্তমান অবস্থা হবে এই রকমঃ

[আম, জাম, আপেল]

বিয়োগের মতো এই কাজটি বাদ হয়ে হওয়া উপাদানটি ফেরত দেয় অর্থাৎ, আমরা যদি এইভাবে লিখতাম তাহলে বাদ চলরাশির মান হতো `আনারস

ধরি বাদ = তালিকা.শেষবাদ(ফলের_তালিকা)

উদাহরণ স্ক্রিপ্ট#

আনয়ন তালিকা "তালিকা" //তালিকা সাধারণ উৎস আনয়ন

// তালিকা.বর্তমান(তালিকার_নাম, উপাদান)
// তালিকার মধ্যে উপাদান বর্তমান আছে কি না যাচাই

ধরি ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
দেখাও("তালিকার মধ্যে বেগুন উপাদান বর্তমানঃ ")
?তালিকা.বর্তমান(ফলের_তালিকা, "বেগুন")
দেখাও("তালিকার মধ্যে আপেল উপাদান বর্তমানঃ ")
?তালিকা.বর্তমান(ফলের_তালিকা, "আপেল")

// তালিকা.সংযোগ(তালিকার_নাম, সূচক, উপাদান)
// তালিকার মধ্যে কোনো উপাদান নির্দিষ্ট সুচকে অন্তর্ভুক্তি

ফলের_তালিকা = ["আম", "জাম", "আনারস"]
তালিকা.সংযোগ(ফলের_তালিকা, ২, "আপেল")
?ফলের_তালিকা

// তালিকা.সূচক(তালিকার_নাম, উপাদান)
// তালিকার মধ্যে কোনো উপাদানের সূচক জানা
// উপাদান তালিকার মধ্যে না থাকলে -১ ফেরত দেয়

ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
দেখাও("তালিকার মধ্যে আনারস-এর সূচকঃ ")
?তালিকা.সূচক(ফলের_তালিকা, "আনারস")
দেখাও("তালিকার মধ্যে বেগুন-এর সূচকঃ ")
?তালিকা.সূচক(ফলের_তালিকা, "বেগুন")

// তালিকা.বিয়োগ(তালিকার_নাম, সূচক)
// তালিকার মধ্যে থেকে নির্দিষ্ট সুচকে অবস্থিত উপাদান বাদ দেওয়া
// বাদ দেওয়া উপাদানটি ফেরত দেয়

ফলের_তালিকা = ["আম", "গোলাপ", "জাম", "আপেল", "আনারস"]
ধরি বাদ = তালিকা.বিয়োগ(ফলের_তালিকা, ১)
?ফলের_তালিকা
?বাদ

// তালিকা.শেষবাদ(তালিকার_নাম)
// তালিকার শেষ উপাদানটি বাদ দেয়
// বাদ দেওয়া উপাদানটি ফেরত দেয়

ফলের_তালিকা = ["আম", "জাম", "আপেল", "আনারস"]
বাদ = তালিকা.শেষবাদ(ফলের_তালিকা)
?ফলের_তালিকা
?বাদ