সাধারণ উৎস - নথি#
উপস্থিত থাকা নথি যেমন ফাইল এবং ফোল্ডার সম্পর্কিত বেশ কিছু সাধারণ কাজ এই উৎসের মধ্যে বর্তমান। এই উৎসটি কোনো স্ক্রিপ্টে এইভাবে আনতে হয় -
আনয়ন নথি "নথি"
সাধারণ কাজসমূহ#
নথি.বর্তমান(নথির_পথ)#
নথির_পথএকটিকথারাশিহবে
প্রদত্ত পথ যদি বর্তমান থাকে অর্থাৎ, সেটি যদি কোন ফাইল, ডাইরেক্টরি/ফোল্ডার, শর্টকাট ইত্যাদি হয় তাহলে এই কাজটি সত্যি ফেরাবে নাহলে মিথ্যা।
উদাহরণ#
ধরি আমার C ড্রাইভে একটি ফাইল আছে, data.txt। এবার যদি এই কাজটি আমি ব্যবহার করি এইভাবেঃ
?নথি.বর্তমান("C:\data.txt")
// কিংবা লিনাক্সে
// ?নথি.বর্তমান("~/data.txt")
যদি এই ফাইলটি সত্যি সেখানে থাকে তাহলে সত্যি দেখাবে।
নথি.পড়ো(নথির_পথ)#
নথির_পথএকটিকথারাশিহবে
এই কাজ নথির_পথ স্থানে থাকা যেকোনো ধরনের নথি পড়ে তার তথ্য কথারাশি হিসাবে ফেরত দেয়। যদি সেই স্থানে নথি না পাওয়া যায় বা নথির_পথ যদি কোনো ডাইরেক্টরি/ফোল্ডারকে নির্দেশ করে তাহলে গোলযোগ দেখাবে।
উদাহরণ#
ধরি আমরা C ড্রাইভে data.txt নামের একটি ফাইল সাধারণ Text File তৈরি করলাম, সেটাতে নমস্কার লিখলাম নমস্কার, এরপর এই কাজটি ব্যবহার করলামঃ
ধরি তথ্য = নথি.পড়ো("C:\data.txt") // কিংবা লিনাক্সে নথি.পড়ো("~/data.txt")
এখন তথ্য চলরাশির মান হবে “নমস্কার” (যা একটি কথারাশি)
নথি.লেখো(নথির_পথ, তথ্য)#
নথির_পথএকটিকথারাশিহবেতথ্যএকটিকথারাশিহবে
এই কাজ নথির_পথ স্থানে একটি ফাইল তৈরি করবে এবং তার মধ্যে তথ্য প্রেরণমানের মান লিখবে। যদি সেখানে আগের থেকেই সেখানে কোনো নথি থাকে তাহলে প্রথমে তার মধ্যে থাকা তথ্যটি মুছে ফেলে নতুন তথ্য লিখবে। নথির_পথ যদি কোনো ডাইরেক্টরি/ফোল্ডার কে নির্দেশ করে তাহলে গোলযোগ দেখাবে।
উদাহরণ#
আমরা C ড্রাইভে একটি নতুন নথি তৈরি করবো এবং তার মধ্যে “নমস্কার” কথারাশি লিখব। তখন এই কাজটি এইভাবে ব্যবহার করবোঃ
নথি.লেখো("C:\hello.txt", "নমস্কার")
এবার যদি সেখানে থাকা নথি আমরা কোন এডিটরে (যেমন, Notepad, VSCode) খুলি তাহলে তার মধ্যে নমস্কার লেখাটি দেখতে পাবো।
নথি.নতুন(নথির_পথ)#
নথির_পথএকটিকথারাশিহবে
এই কাজের নথির_পথ স্থানে একটি খালি নথি তৈরি করবে। কোন কারণে বিফল হলে যেমন যে ডাইরেক্টরি/ফোল্ডারের ভেতর ফাইলটি তৈরি করতে চাই সেটি বর্তমান না থাকে কিংবা যদি নথির_পথ কোন আগের থেকে উপস্থিত কোনো ডাইরেক্টরি/ফোল্ডারকে নির্দেশ করে, এইসব ক্ষেত্রে এই কাজটি গোলযোগ দেখাবে।
যেমন আমরা চাই একটি C ড্রাইভের মধ্যে documents নামক ডাইরেক্টরি/ফোল্ডারতে work.txt নামের একটি ফাইল তৈরি করতে চাই কিন্তু এই documents নামক ডাইরেক্টরি/ফোল্ডার উপস্থিত না থাকে তখন গোলযোগ দেখাবে।
উদাহরণ#
আমরা C ড্রাইভে একটি নতুন নথি তৈরি করবো যার মধ্যে কিছু লেখা থাকবে না।
নথি.নতুন("C:\hello.txt")
নথি.নতুন_ফোল্ডার(ফোল্ডার_পথ)#
নথির_পথএকটিকথারাশিহবে
এই কাজের ফোল্ডার_পথ স্থানে একটি খালি ডাইরেক্টরি/ফোল্ডার তৈরি করবে। কোন কারণে বিফল হলে যেমন যে ডাইরেক্টরি/ফোল্ডারের ভেতর নতুন ডাইরেক্টরি/ফোল্ডার তৈরি করতে চাই সেটি বর্তমান না থাকে কিংবা যদি ফোল্ডার_পথ কোন আগের থেকে উপস্থিত কোনো সাধারণ নথিকে নির্দেশ করে, এইসব ক্ষেত্রে এই কাজটি গোলযোগ দেখাবে।
উদাহরণ#
আমরা চাই একটি C ড্রাইভের মধ্যে documents নামক ডাইরেক্টরি/ফোল্ডার তৈরি করতে চাই তখন এই কাজটি ব্যবহার করবোঃ
নথি.নতুন_ফোল্ডার("C:\documents\")