সাধারণ লাইব্রেরি - পরিবেশ#

সিস্টেমের বিভিন্ন তথ্য যেমন অপারেটিং সিস্টেমের নাম, আর্কিটেকচার, ব্যবহারকারী ইত্যাদি জানার কাজ এই উৎসের মধ্যে রয়েছে। এই উৎসটি কোনো স্ক্রিপ্টে এইভাবে আনতে হয় -

আনয়ন পরিবেশ "পরিবেশ"

সাধারণ কাজসমূহ#

পরিবেশ.নাম()#

এই কাজটি বর্তমান অপারেটিং সিস্টেমের নাম কথারাশি হিসাবে ফেরত দেয়। সম্ভাব্য ফেরত মানগুলি হলঃ লিনাক্স, উইন্ডোজ, ম্যাকওএস, ওয়েব। তবে এইগুলির বাইরে কোনো অপারেটিং সিস্টেম হলে অজানা ফেরত দেবে।

উদাহরণ#
আনয়ন পরিবেশ "পরিবেশ"
?পরিবেশ.নাম()

পরিবেশ.আর্চ()#

এই কাজটি বর্তমান অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার কথারাশি হিসাবে ফেরত দেয়। সম্ভাব্য ফেরত মানগুলি হলঃ আর্ম, এক্স৮৬, এক্স৮৬_৬৪। তবে এর বাইরে অন্য কোন আর্কিটেকচার হলে অজানা ফেরত দেবে।

উদাহরণ#
আনয়ন পরিবেশ "পরিবেশ"
?পরিবেশ.আর্চ()

পরিবেশ.ব্যবহারকারী()#

এই কাজটি বর্তমান ব্যবহারকারীর Username কথারাশি হিসাবে ফেরত দেয়। অনলাইন সংস্করণে এটি ওয়েব ফেরত দেবে। এছাড়া কোনো কারণে Username জানা না গেলে অজানা ফেরত দেবে।

উদাহরণ#
আনয়ন পরিবেশ "পরিবেশ"
?পরিবেশ.ব্যবহারকারী()

পরিবেশ.ঘর()#

এই কাজটি বর্তমান ব্যবহারকারীর Home Directory কথারাশি হিসাবে ফেরত দেয়। অনলাইন সংস্করণে এটি ওয়েব ফেরত দেবে। এছাড়া কোনো কারণে Home Directory জানা না গেলে অজানা ফেরত দেবে।

উদাহরণ#
আনয়ন পরিবেশ "পরিবেশ"
?পরিবেশ.ঘর()

পরিবেশ.অবস্থান()#

এই কাজটি বর্তমান ব্যবহারকারীর Current Directory অর্থাৎ সে ফোল্ডার/ডাইরেক্টরি থেকে প্রোগ্রামটি চালানো হচ্ছে সেটি কথারাশি হিসাবে ফেরত দেয়। অনলাইন সংস্করণে এটি ওয়েব ফেরত দেবে। এছাড়া কোনো কারণে Current Directory জানা না গেলে অজানা ফেরত দেবে।

উদাহরণ#
আনয়ন পরিবেশ "পরিবেশ"
?পরিবেশ.অবস্থান()