লেখা (String)#

দুটি যুগল উদ্ধৃতি চিহ্ন (quotation mark) এর মধ্যবর্তী যেকোনো অক্ষর সমুহ লেখা বা স্ট্রিং বলে গণ্য হবে।

যেমন,

"পলাশ"
"ধরি"
"৩.১৪"
"+"

এগুলি সব স্ট্রিং।

লেখার ভেতর বিশেষ কিছু অক্ষর বা অক্ষরসমূহ ব্যবহার করে কিছু আকর্ষণীয় জিনিস করা যায়। যেমন একটি লেখার ভেতর যদি \n লেখা হয় তাহলে তা উত্তর দেখানোর সময় একটি লাইনটিকে ভেঙে দেবে। যেমনঃ

দেখাও("পলাশ\nবাউরি")

এটি লিখে চালালে দেখা যাবে এটি উত্তর দেবে

পলাশ
বাউরি

একইরকম ভাবে, আরও কয়েকটি বিশেষ লেখা হল, \a, b, \f, \r, \t, \v ইত্যাদি।

  • \a থেকে কনসোলে একটি হালকা শব্দ করবে।
  • \b দিলে আগের অক্ষরটি মোছা হয়ে যাবে, যদিও এটা শুধু ASCII অক্ষরের ক্ষেত্রে কাজ করবে। উদাহরণঃ
দেখাও("hel\blo")

এটি চালালে, এই উত্তর দেখাবে

helo
  • \f যদিও আজকাল এটি বেশি ব্যবহৃত হয় না। এটাকে Form Feed বলে। উদাহরণঃ
দেখাও("hel\flo")

এটি চালালে, এই উত্তর দেখাবে

hel
   lo
  • \r, উইন্ডোজে নতুন লাইনের জন্য \n এর বদলে \r\n ব্যবহার করা হয়, যদিও উইন্ডোজে শুধু \n -ও কাজ করে।
  • \t, এটি দিয়ে Tab যোগ করা যায়। যেমনঃ
দেখাও("পলাশ\tবাউরি")

এটি চালালে, এই উত্তর দেখাবে

পলাশ     বাউরি
  • \v হল \n\t এর একধরনের সংক্ষিপ্ত রূপ। যেমনঃ
দেখাও("পলাশ\vবাউরি")

এটি চালালে, এরকম দেখাবে

পলাশ
   বাউরি

এগুলি ছাড়া আরও তিন ধরনের বিশেষ অক্ষরসমূহ আছে \xAA, \uAAAA, \UAAAAAAAA

  • \x দিয়ে যেকোনো Hex সংখ্যার দ্বারা অক্ষর লেখা যাবে, নীচের ASCII Table ছক একটা সংক্ষিপ্ত উদাহরণ যেগুলো ব্যবহার করা যায়। তবে আরও অনেক কিছু করা যাবে। উদাহরণঃ
দেখাও("\x50\x41\x4c\x41\x53\x48") 

এটি চালালে দেখা যাবে।

PALASH

  • \u দিয়ে যেকোনো ইউনিকোড অক্ষর লেখা যাবে যেমন ইমোজি, অন্য ভাষার অক্ষর লেখা যাবে। \u এর পর ৪টি ইংরেজি অক্ষর লেখা যাবে, যেগুলি মিলে ইউনিকোড অক্ষর তৈরি হবে যেমনঃ
দেখাও("\u2728")

এটি চালালে এই ইমোজি দেখাবে

  • \U দিয়ে যেকোনো ইউনিকোড অক্ষর লেখা যাবে যার কোড 0xFFFF বা 65535 এর বেশি। মানে আজ পর্যন্ত তৈরি সমস্ত ইউনিকোড অক্ষর লেখা যাবে। \u এর পর ৮টি ইংরেজি অক্ষর লেখা যাবে, যেগুলি মিলে ইউনিকোড অক্ষর তৈরি হবে। যেমনঃ
দেখাও("\U0001F680")

এটি চালালে এই ইমোজি দেখাবে

🚀

মনে রাখা দরকার#

তবে কোন পরিবর্তন ছাড়া এগুলিকে এই চিহ্নগুলিকে দেখানোর জন্য এভাবে লিখতে হবে \\n, \\u

যোগ#

দুটি লেখাকে + দিয়ে যোগ করা যায়। যেমনঃ

"পলাশ" + "বাউরি"

পলাশ এবং বাউরি দুটি লেখা একসাথে যুক্ত হয়ে একটি নতুন লেখা পলাশ বাউরি তৈরি করবে।